আবনা ডেস্ক: স্পেনে চাকরি হারালেন সিরিয়ান শরণার্থী ওসামা মোহসেন। স্পেনে একটি ফুটবল স্কুলের কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।
গত বছর মোহসেন তার ছোট ছেলেকে কাঁধে নিয়ে সার্বিয়া থেকে সীমান্ত পার হয়ে দৌড়ে হাঙ্গেরিতে ঢোকার সময় একজন নারী ফটোসাংবাদিকের সঙ্গে পা বাধিয়ে তাকে ফেলে দেন। অনলাইনে তাকে ফেলে দেয়ার ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে।
মোহসেন সিরিয়ায় প্রথম বিভাগ লিগে ফুটবল খেলতেন, তাই স্পেনে আশ্রয় পাবার পর মাদ্রিদের কাছে সেনাফে নামে একটি ফুটবল স্কুলে তাকে কোচের চাকরি দেয়া হয়।
তবে এক বছর পর তার চাকরিটি আর নবায়ন করা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন স্কুলের প্রেসিডেন্ট মিগুয়েল এ্যানজেল গালান। তবে চাকরি নবায়নের ক্ষেত্রে মোহসেনকে শর্ত দিয়েছেন তিনি।
গালান জানিয়েছেন, আগামী চার মাসের মধ্যে মোহসেন যদি স্প্যানিশ ভাষা শিখতে পারেন তাহলে গালান তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।
পেট্রা লাজলো নামে ওই ক্যামেরাম্যানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ইচ্ছে করে মোহসেনকে ল্যাং মেরে ফেলে দিয়েছেন।
কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন লাজলো। অবশ্য পরে তাকে বরখাস্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।#বিবিসি বাংলা

